এইমাত্র পাওয়া

শিক্ষা ক্যাডার অধ্যাপকদের বদলির আবেদন শুরু ১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের অধ্যাপকদের অনলাইনে বদলি আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। এই কার্যক্রম চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বদলি নীতিমালা-২০২০ অনুযায়ী সংশ্লিষ্টদের অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে পাঠানো বা পেশ করা আবেদন বিবেচনা করা হবে না।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপকদের বদলি নীতিমালা ২০২০ অনুযায়ী অধ্যক্ষ, উপাধ্যক্ষের শূন্য পদে বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.shed.gov.bd/ www.dshe.gov.bd) লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেয়া হলো।

অধ্যাপকদের করা আবেদন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রতিষ্ঠান প্রধানদের ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অগ্রায়ণ করার জন্য বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.