এইমাত্র পাওয়া

ইনডেক্সধারী শিক্ষকদের লংমার্চ আজ

প্রেস বিজ্ঞপ্তি।।

শুন্যপদে বদলির দাবিতে মানববন্ধন ও লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইনডেক্সধারী শিক্ষকেরা। আজ রোববার সকাল নয়টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লংমার্চ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করবেন তারা।

শনিবার (২৪ আগস্ট) ইনডেক্সধারী বদলি গণ-বিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইনডেক্সধারী শিক্ষকরা আবেদন করছি যে, আমরা শিক্ষকেরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার। বর্তমান সময়ে ৫০০ থেকে ৮০০ কিলোমিটার দূরে ১২ হাজার ৫০০ টাকা বেতন নিয়ে শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছি। ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদে বদলি চাই।

তারা আরো বলেন, ইতোমধ্যে সরকার শিক্ষকদের কষ্টের কথা চিন্তা করে পারস্পরিক বদলি চালু করেছেন যা দিয়ে ১ শতাংশ শিক্ষকও উপকৃত হবেন না। আমরা শিক্ষকেরা এই বৈষম্য দূর করার লক্ষে রোবরার ও সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করছি। রোববার সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লংমার্চ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.