এইমাত্র পাওয়া

মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা অঞ্চলের নতুন ডিডি লুৎফর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা অঞ্চলের নতুন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন পেয়েছেন  মোঃ লুৎফর রহমান।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এ,এস,এম, আব্দুল খালেক কে পরবর্তী পদায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকাতে ন্যস্ত করা হয়েছে।

 মোঃ লুৎফর রহমান (মূল পদ প্রধান শিক্ষক) নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।

উল্লেখ্য,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা আঞ্চলিক অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডি) এস এম আব্দুল খালেক এর বিরুদ্ধে সরকারি নীতিমালা ভঙ্গ করে ও অবৈধ প্রক্রিয়ায় ২১০টি মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীকে টাকার বিনিময়ে এমপিওভুক্ত করে অন্তত ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  উঠে। বিষয়টি নিয়ে গত ১০ জুলাই ২০২৪ ইং তারিখে “এমপিওভুক্তিতে মাউশির ঢাকা অঞ্চলের ডিডি খালেক নিয়েছেন ১০ কোটি টাকা!” শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম হয়। এরপর তাকে ডিডির দায়িত্ব থেকে সড়িয়ে দেওয়া হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৮/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.