ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে পুনর্বহাল করা হয়েছে।
রবিবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের আবেদনের প্রেক্ষিতে সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে ১১ আগস্ট, ২০২৪ তারিখ থেকে ইংরেজি বিভাগে পুনর্বহাল করা হলো।
চাকরিতে পুনর্বহাল সম্পর্কে সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ বলেন, আদালতের রায়ের প্রেক্ষিতে আমার যোগদান করার কথা ১ বছর আগেই। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এটা বিলম্ব হয়েছে। আমার সামাজিক অবস্থানের কারণে আমাকে হেয় করা হয়েছে। মীজান সাহেবের অনৈতিকভাবে করা সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। আমাকে বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের থেকে আলাদা করতে পারেনি।
এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, নাসির স্যারকে যে কারণে বরখাস্ত করা হয়েছিল সেটি ভালোভাবে যাচাই-বাছাই করা হয়নি। এটা অন্যায় হয়েছিল। আমাদের এখানে এখনো প্লেরিজম নীতিমালা নেই। তিনি যে এত বছর সাফার করলেন এটা কোনোভাবেই ঠিক হয়নি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
