ইউজিসির নতুন সচিব ড. মো. ফখরুল ইসলাম

 নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামকে সচিব পদে বদলি করা হয়েছে এবং সচিব ড. ফেরদৌস জামানকে কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

রবিবার (১১ আগস্ট) এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। ড. মো. ফখরুল ইসলাম সচিব হিসেবে আজ দুপুরে যোগদান করেন।

প্রসঙ্গত, ড. মো. ফখরুল ইসলাম কমিশনের যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইএলটির ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩টি।

তিনি এমটিসিপি (মালয়েশিয়া), নাফিক (নেদারল্যান্ডস), সিডা (সুইডেন), এসসিপি (সিংগাপুর) এবং এসডিসি ফেলোশিপের আওতায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.