বিশ্বসেরা ব্যান্ডের শ্যম্পু-লোশন তৈরি হয় চকবাজারে!

রাজধানীর চকবাজারের আনসার উল্লাহ প্লাজা মার্কেটের ৫ তলার একটি কসমেটিকস গুদামে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে র‍্যাব। আটককৃতরা বিশ্বের নাম করা নানান পণ্যের নকল তৈরি করে বাজারজাত করে আসছিলেন।
শুক্রবার বিকেল ৫টার দিকে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
সারোয়ার আলম বলেন, এরা সকলে বিশ্বের নামি-দামি সব ব্যান্ডের পণ্য নকল করে মজুদ ও বিক্রয়ের সাথে জড়িত। এসব পণ্যের মধ্যে বাচ্চারা ব্যবহার করে এমন পণ্যও রয়েছে। এ ধরণের পণ্য ব্যবহার করা সবার জন্য অত্যান্ত ঝুকিপূর্ণ, বাচ্চাদের ক্ষেত্রে ঝুঁকি আরো বেশি রয়েছে।
তিনি বলেন, অভিযান চলমান থাকবে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.