ঘরে ঘরে পতাকা বিতরণ করছেন জুঁই

পঞ্চগড়ে ঘরে ঘরে পতাকা বিতরণ কার্যক্রম শুরু করেছেন জেসমিন আক্তার জুঁই নামের এক তরুণী। তিনি নিজ উদ্যোগে জাতীয় দিবসে নিজ জেলা ঠাকুরগাঁও থেকে পতাকা বিতরণ কার্যক্রম শুরু করেন। ঠাকুরগাঁও জেলার পাশাপাশি শুক্রবার পঞ্চগড়েও এই কার্যক্রম শুরু করেন তিনি।

দুপুরে তিনি পঞ্চগড় সুগার মিল মাঠে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে কয়েক শ জাতীয় পতাকা তুলে দেন। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম, নারী মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।

জাতীয় দিবসগুলোতে সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য এই আয়োজন বলে জানান ওই তরুণী। তার ঘরে ঘরে পতাকা বিতরণ উদ্যোগটি সফল করতে ঠাকুরগাঁও জেলায় জেলা প্রশাসন এগিয়ে এসেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.