এইমাত্র পাওয়া

রাজশাহীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজশাহীতে ১২ ঘণ্টায় চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে, বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজশাহীতে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এই বৃষ্টিতে খুশি রাজশাহীর কৃষকেরা। তাঁরা জানিয়েছেন, রাজশাহীতে এখন নতুন করে ধানের চারা লাগানোর কাজ চলছে। এখন সেচের দরকার। বৃষ্টিতে কৃষকেরা উপকৃত হয়েছেন।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে ১২ ঘণ্টায় ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে গত ৩ জুলাই ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।

রাজশাহী কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা বলেন, এই বৃষ্টি ফসলের জন্য ভালোই হলো। জমিতে কৃষকেরা ধানের চারা লাগাচ্ছেন। এখন বৃষ্টির দরকার ছিল। পাটের জন্যও ভালো হলো এই বৃষ্টি। জমিতে কৃষকের ক্ষতি হওয়ার মতো কোনো ফসল নেই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.