নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের সোশিওলোজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৪ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. সঞ্জয় কুমার চন্দ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম।
ড. সঞ্জয় কুমার চন্দ সোশিওলোজি ডিসিপ্লিনের ২০০৩ ব্যাচের শিক্ষার্থী এবং বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত। মো. শহিদুল ইসলাম ২০০৮ ব্যাচের শিক্ষার্থী এবং বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত আছেন।
শনিবার (২৯ জুন) রাত ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত অনলাইনে এ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ৪৮৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪৩৮ জন। ভোটের হার ৮৯ শতাংশ।
কমিটির সদস্যরা হলেন সহসভাপতি তানভীর আহমেদ সোহেল এবং অমিত সমাদ্দার, অর্থ সম্পাদক বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশিকুর এলাহী এবং সাব্বির রহমান খান, সাংগঠনিক সম্পাদক এস এম সাজ্জাত হোসেন রাজন।
এ ছাড়াও অন্য সদস্যরা হলেন অফিস ব্যবস্থাপনা সম্পাদক নাজমুল ইসলাম, স্টুডেন্ট অ্যান্ড জেন্ডার সম্পাদক করিমন নেছা, যোগাযোগ ও প্রকাশনা সম্পাদক মো. রাজিবুল ইসলাম রাজিব, আইসিটি ও গবেষণা সম্পাদক মো. আল আমিন শেখ, ক্রীড়া সম্পাদক রিপন মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক তাসমিন নাহার অ্যানি, পরিবেশ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোজাহিদুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন শেখ নাজমুস সাকিব কল্লোল, মো. শাহিন ইসলাম, অনিক সাহা, মো. মনিরুজ্জামান সৈকত, নাসির উদ্দিন ও মেহেদি হাসান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
