নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (২৭ জুন) পিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সংশোধিত এই নিয়োগ বিজ্ঞপ্তির ফলে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া নতুন শিক্ষকসহ যোকোনো শিক্ষক এটিও পদে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। আগামী ১ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ২৫ জুলাই পর্যন্ত।
ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড) পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। বর্ণিত পদের নিয়োগবিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসেবে ০২ (দুই) বছর অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই।
(খ) ০৪ (চার) বছর মেয়াদী অনার্স ডিগ্রীধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় (২৫ অক্টোবর ২০০৩ তারিখের এস.আর.ও নং ৩০১ আইন/২০০৩ সম(বিধি-৫)-২৫/২০০৩ অনুযায়ী) সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার [১০ম গ্রেড] পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
