নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাদ্রাসা থেকে স্কুল/কলেজে যোগদানকৃত শিক্ষকদের শুধুমাত্র জুলাই-২০২৪ মাসের অনলাইন এমপিও আবেদনের সময় বৃদ্ধি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামীকাল বুধবার পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষকরা। মাউশির আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালকের এমপিও আবেদনের সময় বৃদ্ধি করে চিঠি দেওয়া হয়েছে।
সোমবার মাউশির সাধারণ প্রশাসন শাখার উপপরিচালকবিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি মাদ্রাসা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এম.পি.ও.ভুক্ত জনবল বিধিমোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন (স্কুল ও কলেজ) এম.পি.ও.ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করে অনলাইনে EMIS সিষ্টেমের মাধ্যমে এমপিও আবেদনের সময় API এর মাধ্যমে তাদের তথ্য মাদ্রাসা অধিদপ্তরের এমপিও ডাটাবেজ থেকে আপলোড হয়। মাদ্রাসা অধিদপ্তরের MEMIS সিষ্টেমের API এ সমস্যা হওয়ায় চলতি মাসে মাদ্রাসা অধিদপ্তর থেকে বিধিমোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী শিক্ষকগণ যথাসময়ে অনলাইন এমপিও আবেদন করতে পারেন নাই। API এর সমস্যার সমাধানের মাধ্যমে শিক্ষকগণের অনলাইন এমপিও আবেদনের প্রক্রিয়া বর্তমানে চালু আছে।
এমতাবস্থায়, মাদ্রাসা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এম.পি.ও.ভুক্ত জনবল বিধিমোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী শিক্ষকগণের ক্ষেত্রে শুধুমাত্র জুলাই-২০২৪ মাসের এমপিও এর জন্য আবেদনের সময় ০৮ জুন ২০২৪ তারিখের স্থলে ২৬ জুন ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
