নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এমএমসি অ্যাপে যান্ত্রিক ত্রুটির কারণে মাল্টিমিডিয়া ক্লাসের ত্রৈমাসিক তথ্য আঞ্চলিক উপপরিচালকদের স্কুল থেকে সংগ্রহ করে ইমেইলে পাঠানোর নির্দেশ দিয়েছে মাউশি অধিদপ্তর। চলতি বছরের এপি্রল থেকে জুন পর্যন্ত তিন মাসের পাঠাতে হবে।
রবিবার মাউশির মনিটরিং এন্ড ইভালুয়েশান উইং এর পরিচালক প্রফেসর মোঃ আমির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।
এর আগে মাঠ পর্যায়ের শ্রেণি শিক্ষকরা এমএমসি অ্যাপের মাধ্যমে শ্রেণি কার্যক্রম মনিটরিং প্রতিবেদন নিয়মিতভাবে দাখিল করতো। কিন্তু অ্যাপে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য সংগ্রহ করে তা সার-সংক্ষেপ আকারে ২৭ জুনের মধ্যে অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইংয়ের ইমেইলে পাঠাতে বলা হয়েছে।
ডিডিদের এ নির্দেশনা দিয়ে পাঠানো চিঠি রোববার প্রকাশ করেছে অধিদপ্তর।
জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং মাঠ পর্যায়ের শ্রেণি শিক্ষক এমএমসি অ্যাপের মাধ্যমে আপলোড করা ক্লাসের ভিত্তিতে মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রমের মনিটরিং প্রতিবেদন নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করে থাকে।
কিন্তু এই অ্যাপটি এ যান্ত্রিক ত্রুটির কারণে মাউশি’র আওতাধীন মাঠ পর্যায়ের কোনো শ্রেণি শিক্ষক তাদের এমএমসি ক্লাস আপলোড দিতে পারছেন না।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
