শিক্ষা ক্যাডারের ৫ অধ্যাপককে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৫ (অধ্যাপক)  কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে বদলি পূর্বক পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত  প্রজ্ঞাপনে এই ৫ কর্মকর্তাকে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩০ জুন ২০২৪ ইং তারিখের মধ্যে বদলীকৃত ৫ অধ্যাপক বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। বর্ণিত কর্মকর্তাগণ আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.