জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন তিনজন সিন্ডিকেট সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মনোনীতরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালা, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১৭(১) (জ) ও (২) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের ৬৩তম সভার ৭নং সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী দুই বছরের জন্য তাদের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।
এ মনোনয়ন ১০ জুন থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৬/৩০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
