এইমাত্র পাওয়া

গুচ্ছে ভর্তির মাইগ্রেশন নিয়ে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক।।

২০২৩–২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি প্রক্রিয়ায় মাউগ্রেশন নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবারের (১১ জুন) মধ্যে মাইগ্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে শিক্ষার্থীদের। এর আগে প্রথম ধাপের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয় শনিবার (৮ জুন) পর্যন্ত।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ‘Migration Stop’ আজ রাত ১২টার আগেই সম্পন্ন করতে হবে। এরপরে মাইগ্রেশন আর বন্ধ করা যাবে না।

এর আগের নির্দেশনায় বলা হয়েছিল, Stop All Migration সম্পন্ন করলে, বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভূক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। এছাড়া Stop University Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না।

সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে।

ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও Online Admission Guideline এ যথাসময়ে পাওয়া যাবে।

বিস্তারিত জানতে এ লিংকে প্রবেশ করুন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.