এইমাত্র পাওয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া পরিচয়ে ২ বছর ধরে ক্লাস করছেন শিক্ষার্থী

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও ‘ভুয়া’ পরিচয়ে ইতিহাস বিভাগে প্রায় ২ বছর ধরে অধ্যয়ন করা এক শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। ঐ শিক্ষার্থী নাম মো. রাব্বি মিয়া। সে বিশ্ববিদ্যালয়ের ২১-২২ শিক্ষাবর্ষে ইতিহাস বিভাগের ৫৭তম ব্যাচের সঙ্গে ক্লাস করতেন। তিনি নিয়মিত বিভিন্ন পরীক্ষাতেও অংশ নিতেন।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে দ্বিতীয় বর্ষের ক্লাস পরীক্ষা দেওয়ার সময় ধরা পড়েন ঐ শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষার্থী শহিদ আব্দুর রহমান হলে ছিলেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ২০২ কোর্সের পরীক্ষা চলাকালীন শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর দিতে বললে অভিযুক্ত ঐ শিক্ষার্থী তার নাম ও আইডি নম্বর বলতে পারেননি। পরবর্তীতে অফিস কক্ষে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর এই তথ্য উঠে আসে।

ইতিহাস বিভাগের ৫৭ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাব্বি গত ২ বছর ধরে তাদের সঙ্গে ক্লাস করতেন। একসঙ্গে চলাফেরা ও ব্যাচ ট্যুরেও গিয়েছেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের শহিদ আব্দুর রব হলের শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত শিক্ষার্থী রাব্বির মিয়াকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তার ফেসবুক আইডিও নিষ্ক্রিয় রেখেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর রন্টু দাশ বলেন, ‘আমরা ইতিহাস বিভাগের ভুয়া ছাত্র শনাক্ত নিয়ে একটি অভিযোগ পেয়েছি। বিভিন্ন মাধ্যম থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.