জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাস প্রকল্পে অনিয়ম-দুর্নীতি করায় প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম মঙ্গলবার বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রকল্পের কাজে নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে। তাতে প্রধান প্রকৌশলীর নাম উঠে আসে। এসব অনিয়ম বিষয়ে নিজের অবস্থান ও জবাব দাখিলের জন্য তাঁকে শোকজ করা হয়েছে। এর আগে ২৫ মে অনিয়ম তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
গণমাধ্যমে প্রকাশিত খবরে জবির নতুন ক্যাম্পাসের ৫ তলাবিশিষ্ট প্রকৌশলী ও প্ল্যানিং ভবনের পাইলিং ৪০ ভাগ কম দেওয়া, ভবনের পাইল ভেঙে পুকুরের ঘাটে ঢালাই দেওয়াসহ নানা কাজে ঠিকাদার ওমর ফারুক রুমির সঙ্গে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীর স্বজনপ্রীতি ও যোগসাজশের বিষয়টি উঠে আসে। এ ছাড়া নতুন ক্যাম্পাস ঘিরে একটি টেন্ডার চক্র গড়ে উঠেছে বলে জানা যায়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৫/২২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
