এইমাত্র পাওয়া

দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক।।

বিরামপুরে এক মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমানকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযুক্ত শিক্ষকরা দাবি করেন বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

অভিযোগে উল্লেখ করা হয়, ওই বিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিষয়ের শিক্ষক দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের ল্যাবের কম্পিউটারে আপত্তিকর ভিডিও দেখান এবং স্পর্শ করার চেষ্টা করেন। বিষয়টি শিক্ষার্থী আঁচ করতে পেরে সেখান থেকে বের হয়ে আসে।

এ ছাড়াও ওই বিদ্যালয়ের ধর্ম শিক্ষক ক্লাসের পড়ার বাইরে যৌন বিষয়ে আলোচনা করেন বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/জামান/২৬/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.