নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাসে প্রথমবারের মতো বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকে নবীন ৫৮ প্রভাষককে নিয়ে ১৪ দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে কুমিল্লায় বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টে (বার্ড) এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত শুক্রবার উপাচার্য এএসএম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষকদের পেশাদারত্ব বৃদ্ধি, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ, একাডেমিক প্রোগ্রাম এবং পাঠ্যক্রম, উচ্চশিক্ষায় শিক্ষাদান ও মূল্যায়ন, আইসিটিই এবং আইসিটিভিত্তিক নির্দেশনা, উচ্চশিক্ষায় গুণমান নিশ্চিতকরণসহ ১৪টি মডিউলের ওপর আলোচনা করা হবে। আইকিউএসির পরিচালক সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে ঢাবি উপ-উপাচার্য সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য গুলশান আরা লতিফা এবং বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ এতে বিশেষ অতিথি ছিলেন। ঢাবির ইমেরিটাস অধ্যাপক একে আজাদ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হাসিনা খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৬/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
