নিজস্ব প্রতিবেদক।।
প্রায় ৯৭ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেছেন আগ্রহী শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরা। জানা গেছে, বিজ্ঞপ্তির চেয়ে তিন গুণ কম আবেদন পড়েছে। আর আবেদন কম পড়ায় পদ খালি থাকছে বিপুল পরিমাণে।
পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কত আবেদন জমা পড়েছে, জানতে চাইলে এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেন, অনলাইনে ২৩ হাজার ৯৩২ জন আবেদন করেছেন। এর মধ্যে অনেকেই ইনডেক্সধারী আছেন। আমরা বিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদন করতে নিষেধ করেছিলাম, তবু করেছেন। সচেতনভাবেই করেছেন। তাঁদের আমরা শনাক্ত করে দ্রুতই যোগ্যদের নিয়োগ সুপারিশ করব।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। আবেদন গ্রহণ ৯ মে শেষ হয়। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৩/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
