নিজস্ব প্রতিবেদক।।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনতা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি কর্মকর্তা মহাব্যবস্থাপক পদমর্যাদায় চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (সিআইটিও) নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন সংক্রান্ত তথ্যে পাবেন জনতা ব্যাংকের ওয়েবসাইটে।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: জনতা ব্যাংক পিএলসি
পদের নাম: চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (সিআইটিও)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/আইটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা: ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি–সম্পর্কিত কাজে পাঁচ বছরসহ এ–জাতীয় প্রতিষ্ঠানে কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ন্যূনতম ৪৫ বছর এবং সর্বোচ্চ ৫৫ বছর। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য।
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে: নিয়োগসংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার (এইচআর), জনতা ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ১১০ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৪ পর্যন্ত।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২০/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
