গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা:
রাজশাহীর গোদাগাড়ীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে (ইউএনও) নাজমুল ইসলাম সরকার যোগদান করেছেন।
রোববার বিকাল ৩টায় বিদায়ী ইউএনও শিমুল আকতার আনুষ্ঠানিকভাবে নতুন ইউএনও নাজমুল ইসলাম সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)খাইরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান প্রমুখ।
নতুন ইউএনও নাজমুল ইসলাম সরকারের নিজ জেলা গাজীপুর। তিন ২৯তম বিসিএসে ক্যাডার হন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
