কুবিঃ ইসলাম ধর্ম অবমাননা ও মহানবী হজরত মোহাম্মদ সা. নিয়ে কটূক্তির দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী শ্রী-স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে প্রক্টরিয়াল বডি।
বুধবার (১৫মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন৷
প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, প্রাথমিক তদন্তে ধর্ম অবমাননার সত্যতা প্রমাণিত হয়েছে। আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাকে সাময়িক বহিষ্কার করতে সুপারিশ করেছি। প্রশাসন তাকে ২৪ ঘণ্টা আত্মপক্ষ সমর্থনের সময় দিবে। যদি যথার্থ ব্যাখ্যা দিতে না পারে তাহলে তাকে বহিষ্কার করা হবে।
এদিকে এ ঘটনায় স্বপ্নীলের বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে সাধারণ শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, একটি ফেসবুক পোস্টের মন্তব্যে তিনি আসিফ আহমেদ নামে একজন ব্যক্তিকে মেনশন করে বলেন, ‘হজরত যেখানেই যেত যুদ্ধ করত। বদর না ফদর আরো কত কি নাম আছে। এলাকার মানুষগুলাকে একটা দিনও শান্তি দেয়নি। এ জন্যই মুসলিমদের সাথে কথা বলি না কারণ তাদের ব্রেইন নাই। আফগানিস্তান নিয়ে কথা বলতে বলতে হিন্দুধর্মের দেবতা টেনে নিয়ে এসে বলে টপিকের মাঝে থাকতে’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
