নিজস্ব প্রতিবেদক।।
প্রশাসনে সচিব পদে আগামী সপ্তাহে রদবদল আসছে। আগামী ৩০ মে থেকে বেশ কয়েকজন সচিবের অবসরে যাওয়া শুরু হবে। আগামী ১৯ মে অবসরে যাচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা সচিব সেখ মোহাম্মদ সলিম উল্লাহ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর মূখ্য সচিবসহ বেশ কয়েকজন সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ আগামী তিন মাসের মধ্যে শেষ হচ্ছে। সেখানেও নতুন মুখ্য সচিব নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের যাদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তারাই আবার মেয়াদ বৃদ্ধির জন্য দৌড়ঝাপ শুরু করেছেন। এদিকে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রশাসনে অসন্তোষ এবং সরকারের উচ্চ পর্যায়ে কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে। সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো.হাসানুজ্জামান কল্লোলকে বিদ্যুৎ বিভাগে দেয়া হচ্ছে এবং আর বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমানকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বদলী করা হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদসহ বেশ কয়েকজনের মন্ত্রণালয় ও বিভাগ পরিবর্তন করা হতে পারে। এছাড়া সচিবের শূন্য পদে প্রশাসনের ১৫তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে সচিব পদে নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যমতে, প্রশাসনে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও ভিবাগে ৮৫ জন সচিব কর্মরত আছেন। তাঁদের মধ্য মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.তোফাজ্জল হোসেন মিয়াসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের অন্তত ১৮ থেকে ২০ জনই চুক্তিতে নিয়োগপ্রাপ্ত। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি দপ্তর ও বিদেশে বাংলাদেশ মিশনে অন্তত শতাধিক কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগে আছেন।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রশাসনে বদলী ও পদোন্নতি হচ্ছে একটা রুটিন ওয়ার্ক। কোন মন্ত্রণালয়ে কাকে সচিব পদে নিয়োগ দেয়া হবে তা এখন বলতে পারছি না। তবে যাদের মেয়াদ শেষ হচ্ছে সেখানে নতুন সচিব পদে নিয়োগ প্রক্রিয়া চলমান।
জানা গেছে, গত জানুয়ারি মাসে অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গঠন করা হয়েছে বর্তমান সরকারের মন্ত্রিসভা। এতে ২৫ জন মন্ত্রী এবং ১৮জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ১১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করেছেন। সচিব পদে অভিজ্ঞ ও দক্ষতার পরিচয় দেওয়া কয়েকজনকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পদায়ন করা হবে। যারা ইতোমত্যে সচিব পদে দক্ষতার পরিচয় দিয়েছেন তাদের ভালো মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হতে পারে বলে জনপ্রশসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
প্রশাসনে সচিব পদে চলতি সপ্তাহে না হলে আগামী সপ্তাহে রদবদল আসছে। আগামী ৩০ মে এর মধ্যে কয়েকজন সচিব অবসরে যাচ্ছেন। এরা হচ্ছেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব সেখ মোহাম্মদ সলিম উল্লাহ, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার আগামী ১১জুলাই অবসরে যাচ্ছেন, আগামী ১৪ জুলাই পাবলিক সার্ভিস কমিশনের সচিব হাসানুজ্জামান কল্লোল, আগামী ২৭ আগষ্ট পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড, শাহনাজ আফরিন, আগামী ২৮ আগষ্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) ড, আহমেদ মুনিরুছ সালেহীন অবসরে যাচ্ছেন। আগামী ১৮ মে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আগামী ২৪ মে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফিজুর রহমানের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বিএম আমিন উল্লাহ নুরীর মেয়াদ আগামী ৩০জনু শেষ হচ্ছে। এছাড়া আগামী ৫ জুলাই প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকের চাকরি মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসে।
শিবা/জামান/১৪/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
