নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইদুল হাসান সেলিম মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সোমবার বিকেলে ৩:৪০ মিনিটে তিনি ভোলায় তার নিজ বাড়ির পাশেই হঠাৎ স্টোক করে ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল ইসলাম মাসুদ।
মো. সাইদুল হাসান সেলিম ভোলা সদর উপজেলার পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করছিলেন। এমপিওভুক্ত বেসরকারি স্কুল শিক্ষকদের পূর্নাঙ্গ উৎসব ভাতা এবং দ্রুততম সময়ের মধ্যে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক কর্মচারীদের সমপরিমাণ করার দাবি, অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের প্রতিবাদ এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলনে সরব ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে গভির শোক জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) সহ অন্যান্য শিক্ষক সংগঠন।
উল্লেখ্য, শিক্ষক নেতা মোঃ সাইদুল হাসান শিক্ষকদের দাবি পূরণের আন্দোলনে এতটাই সোচ্চার ছিলেন যে তার ব্যক্তিগত ফেসবুকের সর্বশেষ পোস্ট টাও শিক্ষকদের দাবি বাস্তবায়ন করা নিয়ে।

তিনি শিক্ষাবিষয়ক দেশের অন্যতম প্রধান গণমাধ্যম শিক্ষাবার্তা ডটকম এর একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন। তাঁর আকস্কিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পত্রিকাটির প্রধান সম্পাদক এ এইচ এম সায়েদুজ্জামান। তিনি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
