নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ক্যাডার বহির্ভূত ৭ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ মে) মন্ত্রণালয়ের উপসচিব মোসা. তাসলিমা আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতন-স্কেল, ২০১৫ অনুযায়ী তাদের ৯ম গ্রেডভুক্ত সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
পদোন্নতি পাওয়া সাত কর্মকর্তা হলেন- মো. আতাউর রহমান (প্রশাসনিক কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ), মো. আনোয়ার হোসেন (ব্যক্তিগত কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ), মো. আবুল কালাম আজাদ (প্রশাসনিক কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ), মো. জহিরুল ইসলাম মোল্লা (প্রশাসনিক কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ), মো. রফিকুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ), মোহাম্মদ হালিমুজ্জামান তরফদার (প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ) ও শেলী রানী দেবনাথ (ব্যক্তিগত কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগ)।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
