নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব অবসরে যাচ্ছেন। অবসর গমনের সুবিধার্থে তার প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার প্রেষণ প্রত্যাহার করে আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অবসর গমনের সুবিধার্থে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীবের প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হলো।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৩ নভেম্বর অধ্যাপক ড. মো. আহসান হাবীবকে যশোর বোর্ডের চেয়ারম্যান করে প্রজ্ঞান জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে তিনি যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের ক্যাডার হিসেবে প্রভাষক (ইতিহাস) পদে যোগদান করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
