নিউজ ডেস্ক।।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ সুবর্ণচর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মোঃ আমিনুল ইসলাম রাজিব, সভাপতি, চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে শ্রেষ্ঠ মনোনীত করায় চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও এসএমসির যৌথ উদ্যোগে অদ্য ৬ ডিসেম্বর-২০১৯ আয়োজিত সম্মাননা অনুষ্ঠান বিদ্যালয়ে মিলনায়তনে এসএমসির সহসভাপতি হাফেজ আহাম্মদের সভাপতিত্বে সহকারি শিক্ষক মোঃ রাশেদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুূষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোনায়েম খাঁন, অধ্যক্ষ, সৈকত সরকারি ডিগ্রী কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আজহারুল ইসলাম, ইন্সট্রাক্টর, ইউআরসি, সুবর্ণচর, মোঃ শামসুজ্জামান , প্রধান শিক্ষক, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়, অসীম কুমার দাস, প্রধান শিক্ষক, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, মোহাম্মদ নাছিম ফারুকী, সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা নোয়াখালী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মোঃ ইয়াহিয়া শাওন, শোভন, সহকারি শিক্ষক মোঃ ফারুক উল্যাহ।
স্বাগত বক্তব্য রাখেন চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখার মহিলা সম্পাদিকা হাজেরা খাতুন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শ্রেষ্ঠও গুণীজনকে স্বীকৃতির মাধ্যমে গুনী সৃষ্টি করতে হয়।
তিনি এ শ্রেষ্ঠ কার্যক্রমের প্রশংসা করে বলেন শিক্ষক এবং বিদ্যালয়ের সাথে সম্পৃক্তরা সকলেই শ্রেষ্ঠ । তথাপিও তাদের মধ্য থেকে একজনকে শ্রেষ্ঠ নির্বাচনের মাধ্যমে অন্যদের কাজের প্রতি আরো উৎসাহিত করতেই এ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা ।
শিক্ষকগণকে উন্নত নাগরিক উপহার দেয়ার মাধ্যমে রাষ্ট্রে যোগ্য মানব সম্পদে সমৃদ্ধ করার মধ্য দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করার অনুরোধ করেন।। শ্রেষ্ঠ সভাপতি বলেন আগামি দিনে এ ঐতিহ্যবাহী চরবাটা প্রাথমিক বিদ্যালয়টি হবে নোয়াখালীর সেরা প্রাথমিক বিদ্যাপীঠ এবং বিদ্যালয়ের শিক্ষকগণেরা হবেন জেলার সকল ক্যাটাগরীর শ্রেষ্ঠগন।
সেই নিরিখে সকলকে আন্তরিকতার সাথে অারো নিবেদিত হয়ে কাজ করার জন্যে অনুরোধ করেন। সভাপতি তাঁর প্রাপ্তি বিদ্যালয়ের শিক্ষক, এসএমসির সদস্যবর্গ ও অভিভাবকদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।অভিভাবকগণ সভাপতি যেন জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হন সেই প্রত্যাশা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
