এইমাত্র পাওয়া

ইবিতে ছাত্রমৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

এম বি রিয়াদ, ইবি প্রতিনিধি :
মেহনতী জনতার সাথে একাত্ম হও, শিক্ষাঙ্গনে ঘুুষ-দুর্নীতি-সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধসহ সকল কায়েমি স্বার্থকে পরাস্ত কর’ প্রতিপাদ্য নিয়ে ইসলামী বিশ্ববদ্যিালয়ে (ইবি) ছাত্রমৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী।
কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ছাত্রমৈত্রীর দলীয় টেন্ড থেকে আনন্দ র‌্যালি বের করে সংগঠনটি। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে সেখানে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।
এসময় শাখা ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ ও শামিমুল ইসলাম সুমনসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার (৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে (রাত ১২টায় ১ মিনিটে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও নিরবতা পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।
উল্লেখ্য, ১৯৮০ সালের ৬ ডিসেম্বর বহুধাবিভক্ত প্রগতিশীল ছাত্র আন্দোলনের চারটি সংগঠনের ঐতিহাসিক ঐক্যের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রতিষ্ঠালাভ করে বাংলাদেশ ছাত্র মৈত্রী।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.