এইমাত্র পাওয়া

সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক মোফাজ্জল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক এম মোফাজ্জল হোসেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চার বছরের জন্য অধ্যাপক এম মোফাজ্জল হোসেনকে ওই দায়িত্ব দিয়েছেন।

দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক কাজে ৩০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে অধ্যাপক মোফাজ্জল হোসেনের।

তিনি এর আগে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন।

মোফাজ্জল হোসেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি এবং কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো ছিলেন তিনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading