লক্ষ্মীপুরঃ জেলায় চুরির অপবাদ দিয়ে এক স্কুল শিক্ষকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। ভুক্তভোগী শিক্ষকের নাম আক্তার হোসেন বাবু। তিনি রাজধানীর ক্যামব্রিজ স্কলারর্স স্কুলের শিক্ষক।
সূত্র জানায়, ঈদের ছুটিতে বাড়িতে আসেন শিক্ষক আক্তার হোসেন বাবু । শুক্রবার রাতে তিনি পৌর শহরের আইয়ুব আলী পোলের গোড়া এলাকায় ছোটভাই মাসুদুর রহমানের বাসায় বেড়াতে যান । ডায়বেটিকস থাকায় এ সময় রাতে হাঁটতে বের হন । এসময় ১০/১২জনের একদল বখাটে ওই ঐ শিক্ষককে চোর অপবাদ দিয়ে বিদ্যুৎতের খুঁটির সাথে হাত-পা বেধেঁ তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নির্যাতন চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায়ন ঐ শিক্ষকের ভাই মাসুদুর রহমান বাধি হয়ে সুমনসহ ৫জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৭ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী শিক্ষক আক্তার হোসেন বাবু শুক্রবার রাতে স্থানীয় বখাটেরা আমাকে চোর অপবাধ দিয়ে খুঁটির সাথে বেধেঁ বর্বর নির্যাতন চালিয়েছে। স্কুল-কলেজ ও চাকুরী জীবনেও কখন কারো সাথে অন্যায় করিনি। অথচ আমাকে চোর অপবাদ দিয়ে নির্যাতন করা হলো।
নির্যাতিত শিক্ষকের ভাই মাসুদুর রহমান বলেন, একটি সভ্য দেশে এই ধরনের বর্বর নির্যাতন কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। এ ঘটনায় থানায় ১২জনকে অভিযুক্ত করে অভিযোগ দিয়েছি। এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
