এইমাত্র পাওয়া

কারিগরির ৪৯ শিক্ষক পেলেন পদোন্নতি, বেতন নবম গ্রেডে

নিজস্ব প্রতিবেদক।।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারভুক্ত ৪৯ শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে টেক সিভিল বিভাগের ৯ জন, টেক মেকানিক্যালের ২২ জন এবং টেক ইলেকট্রিক্যালের ১৮ জন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারভুক্ত ইনস্ট্রাক্টর (টেক) ও ওয়ার্কশপ সুপারিনটেনডেন্ট (টেক) পদে ৪৯ শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে ইনস্ট্রাক্টর পদে নবম গ্রেডের বেতন স্কেল দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের অবিলম্বে পদায়ন করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

*তালিকা দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডট কম/জামান/০৫/০৪/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading