এইমাত্র পাওয়া

শিশুশিক্ষার্থীকে বেধড়ক পিটুনি শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক।।

চৌগাছা কয়রাপাড়া হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী সোহানুর রহমান সাজিদকে (১৩) পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে শিক্ষকের বিরুদ্ধে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই মাদরাসার সিসিটিভি ফুটেজে নির্যাতনের ভিডিও দেখে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষক আক্তারুজ্জামানকে গ্রেপ্তার এবং পরে যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গত বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে জানালে ছেলের বাবা চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেন। সোহানুর চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়রাপাড়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং লস্কারপুর গ্রামের আকবর আলীর ছেলে। আক্তারুজ্জামান উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের গয়ড়া গ্রামের বাসিন্দা।

সিসিটিভি ফুটেজের ভিডিওতে দেখা যায়, শিশুটিকে মাদরাসা শিক্ষক একের পর এক বেত্রাঘাত করছেন। এমনকি লাথিও মারছেন। এ সময় শিশুটি বারবার শিক্ষকের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করে। তবুও ক্ষ্যান্ত হননি শিক্ষক। এদিকে শিক্ষককে গ্রেপ্তারের পর ৩১ সেকেন্ডের ও ১মিনিটের বেশি দুটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সোহানুর রহমান সাজিদ জানান, মোবাইল ফোনে এসএমএস দেওয়া নিয়ে তার ওপর ক্ষিপ্ত হন কয়রাপাড়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক আখতারুজ্জামান।

এতে তাকে বেধড়ক পেটান তিনি। পা ধরে বারবার ক্ষমা চাইলে বুক বরাবর লাথিও মারেন। সাজিদের বাবা আলী আকবর বলেন, ছেলেকে নির্মমভাবে নির্যাতন করেছেন শিক্ষক আখতারুজ্জামান। এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/জামান/৩০/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.