নিজস্ব প্রতিবেদক।।
ভাতা বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতি পালন করে আসছিলেন তারা। তবে বৃহস্পতিবার (২৮ মার্চ) স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তারা আন্দোলন এক মাসের জন্য স্থগিত করেছেন।
আন্দোলনকারীরা বলেন, ঈদের পর বিষয়গুলো সমাধান করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তার আশ্বাসে আমরা একমাস আন্দোলন বন্ধ রাখবো।
এর আগে দুপুর আড়াইটায় ভাতা বৃদ্ধির বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বৈঠক করেন। বৈঠকে চিকিৎসকদের পক্ষ থেকে মোট ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৮.০৩.২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
