এইমাত্র পাওয়া

সাপ্তাহিক ছুটি দুদিন বহাল রাখার আহবান- শিক্ষক নেতা আলমগীর হোসেন

অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খঁান:

নতুন কারিকুলাম উদ্ভোধনী অনুষ্ঠানেই তৎকালীন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি জানিয়েছেন আগামী ২০২৩ সাল থেকেই প্রাথমিক-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে দুদিন ছুটি থাকবে।

এমনকি ঐ সময় অর্থাৎ ২০২২ সালে নতুন কারিকুলামে পাইলট প্রোগ্রামের আওতায় ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সপ্তাহে দুদিনের ছুটি ভোগ করতেছিল ।

নতুন কারিকুলামের আওতায় এখন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেণির সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে প্রতিবছর । এ অবস্থায় একদিনের ছুটি বাতিল করার প্রসঙ্গই আসতে পারে না । একদিকে নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য শিক্ষকদের উৎসাহিত করা প্রয়োজন শিক্ষা জাতীয়করণ ঘোষণা দিয়ে ।

আর সপ্তাহে দুদিনের ছুটি এতো নতুন কারিকুলামের সাথে আষ্টে-পিষ্টে একাকার হয়ে আছে । ইতিহাস স্বাক্ষী নতুন কারিকুলামের সাথে শিক্ষার্থীরা ভোগ করবে সপ্তাহে দুদিনের ছুটি ।

এখন আর এ ছুটি শনিবার বাতিল করার সুযোগ নাই । সরকার বাদ দিলে কিছু করার নাই তবে নতুন কারিকুলামের সাথে জড়িয়ে আছে সপ্তাহে দুদিনের ছুটি । তাই থাকবে এটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের ।

শিক্ষামন্ত্রণালয় রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি রাখার বিবেচনায় শিক্ষার স্বার্থে সাপ্তাহিক ছুটি একদিন অর্থাৎ শনিবার দিন কমাতে চাচ্ছেন ।

বিশ্বের মুসলিম দেশ গুলোতেও রমজান মাসের প্রথম দিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ইতিহাস আছে । সেই ক্ষেত্রে আমাদের দেশেও রমজানের প্রথম দিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে সাপ্তাহিক ছুটি দুদিন বহাল রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করছি ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.