এইমাত্র পাওয়া

শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে -অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদক।। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শিক্ষক কর্মচারী ঐক্যজোট’ আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘‘দেশে লুটপাটকে জায়েজ করতে ‘আমি আর ডামি’ নির্বাচন করে ভারতের সমর্থনে ক্ষমতায় এসেছে এই পুতুল সরকার। নির্বাচনে অনেক ডামি প্রার্থীই বলেছেন- ‘আমাকে কেউ পরাজিত করতে পারবে না। কারণ, আমি ভারতের প্রার্থী।’ এই সাজানো ও পাতানো নির্বাচনে কতজন ভারতের প্রার্থী ছিলেন সেটি একদিন বের হবে, জাতি জানতে পারবে।’’

রমজানে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে শিক্ষক পরিবারের পক্ষ থেকে এই ইফতারের আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘নিম্ন ও মধ্যম আয়ের মানুষ এই রমজান মাসে ছোলা কিনতে পারে না, ডাল কিনতে পারে না, পেয়াঁজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, তেল কিনতে পারে না। কিনতে পারে না বলেই আজকে মা তার সন্তানকে বিক্রি করছে। চারিদিকে ক্ষুধার আর্তনাদ বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। অন্যদিকে সরকারের লোকজন লুটপাট করে দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিদেশে বেগমপাড়া বানিয়েছে।’

তিনি বলেন, ‘ভারতীয় পণ্য বর্জন করে স্বদেশী পণ্য কিনতে বলায় আওয়ামী লীগের গা-জ্বালা শুরু হয়েছে। এখন তারা দেশপ্রেমিক জনতার মুখ বন্ধ করতে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিতে শুরু করেছেন। এমন ক্রীতদাস হয়েছেন তারা যে, ওই দেশটি আওয়ামী লীগের কাছে কখনো স্বামী, কখনো প্রভু। এজন্য শোষণ করলেও কেউ যেন প্রতিবাদ করতে না পারে সেজন্য হুমকি দিতে শুরু করেছেন সরকারের মন্ত্রী-এমপিরা।’

ইফতার পার্টির আয়োজক শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, এই দ্রব্যমূল্যের বাজারে শিক্ষকরা তাদের জীবন চালাতে হিমশিম খাচ্ছে। শিক্ষকদের জীবন মান রক্ষার্থে শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস বাড়ানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানান। শিক্ষকদের আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষকদের মধ্য থেকে বিএনপির গণশিক্ষা ও সহ গণশিক্ষা সম্পাদক পদে পদায়নের জন্য প্রধান অতিথি সুদৃষ্টি কামনা করেন।তিনি শিক্ষক সহ সকল শ্রেণীর মানুষকে ভারতীয় পণ্য বর্জনের আহ্ববান জানান।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ৭ জানুয়ারির অবৈধ নির্বাচন জনগন বর্জন করেছেন , সেই নির্বাচনে ভারত মূল ভূমিকা পালন করেছেন জেনে জনগন এ-ই অবৈধ সরকারকে ও বর্জন করবে।
একটি মুসলিম অধ্যুষিত দেশে ইফতার মাহফিলে হামলা কোন অবস্থায়ই মেনে নেয়া যায়না।আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই ইফতার মাহফিলের অনুমতি লাগে। জনগন ভারতের ১ নং পন্য আওয়ামী লীগকেই বয়কট করবে।

দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অবৈধ সরকারের পতনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

আরও বক্তব্য রাখেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-আইন সম্পাদক জয়নাল আবেদীন মেজবাহ, শিক্ষক নেতা মো. জাকির হোসেন প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/জামান/২৬/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.