ঢাকাঃ বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে নিয়মিত এটি ব্যবহার করেন। মেটার মালিকানাধীন এই সাইটটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে, একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় অ্যাপটি আবারো নতুন এক ফিচার নিয়ে এসেছে। কোম্পানি স্ট্যাটাস আপডেটের জন্য একটি দুর্দান্ত ফিচার।
ব্যবহারকারীরা নতুন এই ফিচারে স্ট্যাটাস আপডেটে এক মিনিটের ভিডিও শেয়ার করতে পারবেন। যদিও এখন পর্যন্ত মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও পোস্ট করা যেত। তবে নতুন ফিচারটিতে স্ট্যাটাসের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন এই ফিচারের তথ্য ও তার একটি স্ক্রিনশটও শেয়ার করেছে হোয়াটসঅ্যাপ বিটা ইনফো।
এই ফিচারটি যারা ব্যবহার করতে পারবেন
আপাতত নতুন ফিচারটি কোম্পানি বিটা ব্যবহারকারীদের জন্য রোল আউট করছে। ব্যবহারকারীরা অ্যানড্রয়েড ২.২৪.৭.৬-এর জন্য হোয়াটসঅ্যাপ বিটাতে এই আপডেটটি পরীক্ষা করতে পারবেন। অর্থাৎ আপনি যদি বিটা ব্যবহারকারী হন, তাহলে এবার থেকে এক মিনিটের ভিডিও স্ট্যাটাস দিতে পারবেন। কোম্পানির মতে, বিটা টেস্টিং শেষ হলেই এই নতুন ফিচারটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।
স্ট্যাটাস আপডেট ফিচার ছাড়াও আরো একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। সেটির মাধ্যমে হোয়াটসঅ্যাপে ইউপিআই (UPI) পেমেন্টের জন্য কিউআর (QR) কোড স্ক্যান করতে পারবেন। বিটা ইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি এই বৈশিষ্ট্যটির বিটা পরীক্ষা করছে, তারপরে সেটি বিশ্বের সকল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
