এইমাত্র পাওয়া

১০ বছর পর শিক্ষা ক্যাডারে সুপারিশ পেলেন ৩৩তম বিসিএসের আফরোজা

ঢাকাঃ আফরোজা খানম। ২০১২ সালে আবেদন করেছিলেন ৩৩তম বিসিএসে। পরে প্রিলি ও লিখিত পরীক্ষাতেও পাস করেন। তবে মৌখিক পরীক্ষায় বাধে বিপত্তি। ২০১৩ সালে মৌখিক পরীক্ষা দেয়ার পর আফরোজার বাবার মুক্তিযোদ্ধা সনদ নিয়ে জটিলতা তৈরি হয়। যার ফলে তার সুপারিশ স্থগিত করে কমিশন।

আফরোজা খানম। ২০১২ সালে আবেদন করেছিলেন ৩৩তম বিসিএসে। পরে প্রিলি ও লিখিত পরীক্ষাতেও পাস করেন। তবে মৌখিক পরীক্ষায় বাধে বিপত্তি। ২০১৩ সালে মৌখিক পরীক্ষা দেয়ার পর আফরোজার বাবার মুক্তিযোদ্ধা সনদ নিয়ে জটিলতা তৈরি হয়। যার ফলে তার সুপারিশ স্থগিত করে কমিশন।

এরমধ্যেই ২০১৩ সালের ২১ নভেম্বর ৩৩তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। যেখানে প্রার্থী বাছাইয়ের নানা ধাপ শেষে ৮ হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে সুপারিশ করেছিল পিএসসি। তবে আফরোজার ফল সে সময় স্থগিতই থাকে। পরে তার বাবার মুক্তিযোদ্ধা সনদের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী আফরোজার ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় কমিশন।

অবশেষে মঙ্গলবার (১৯ মার্চ) দীর্ঘ ১০ বছর পর নিয়োগের সুপারিশ পেয়েছেন আফরোজা খানম। সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে আফরোজাকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাবার মুক্তিযোদ্ধা সনদ–সম্পর্কিত বিষয়ে জটিলতা থাকায় ৩৩তম বিসিএস পরীক্ষার্থী আফরোজা খানমের (রোল: ০২৯৭৭৪) সুপারিশ কমিশন কর্তৃক স্থগিত রাখা হয়েছিল। পরবর্তী সময়ে আফরোজা খানমের দাখিল করা তার বাবার মুক্তিযোদ্ধা সনদের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী স্থগিত ঘোষিত ফলাফল প্রকাশের সিদ্ধান্ত কমিশন গ্রহণ করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.