এইমাত্র পাওয়া

সুবর্ণ সন্তান রাহিব বুয়েট ভর্তি পরীক্ষায় ৯৭তম

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালীঃ সুবর্ণ সন্তান মুহাম্মদ মুসবীতুল হাসান ফারুকী রাহিব বুয়েটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৯৭ তম স্থান অর্জন করে তার প্রথম পছন্দের বিষয় EEE তে পড়ার সুযোগ পেয়েছে।

উল্লেখ্য যে, রাহিব সুবর্ণচরস্থ দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৫ খ্রি: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি এবং এএসসি জিপিএ ৫.০০ পায়।

সে মাধ্যমিকে ২০১৯ খ্রি: নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং স্কাউটিং এ প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড অর্জন করেছে। সে নটরডেম কলেজ থেকে এইচএসসি পড়াশোনা করে এ জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলো।

রাহিবের গর্বিত বাবা মা ফারহানা ইয়াছমিন সুবর্ণচর উপজেলার উত্তর চরজুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক ও বাবা মোহাম্মদ নাছিম ফারুকী পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

তাদের দুইজনকে শিক্ষা বার্তা ডটকম পরিরবারের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতি সন্তানের জন্যে অভিনন্দন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.