এইমাত্র পাওয়া

অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক।।

 গত ১৯ মার্চ শিক্ষক সমাজের কিংবদন্তি নেতা নকলমুক্ত শিক্ষা আন্দোলনের অন্যতম রুপকার অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে বিএনপির বিভাগীয় সাংগঠনিক (কুমিল্লা) সম্পাদক নির্বাচিত করায় শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক নেতা মো. জাকির হোসেন সহ শিক্ষক নেতারা।

শিক্ষক সমাজের দাবী আদায়ে বিশেষ ভুমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন শিক্ষক নেতারা। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ১৯৯৬ সালে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব নির্বাচিত হন সম্মেলনের মাধ্যমে। এছাড়াও ২০১৬ সালে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক পদে অধিষ্ঠিত হন। দীর্ঘদিন এ কে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষকদের অধিকার আদায়ে তিনি কারাবরন হয়েছেন বারবার।

তার এই পদোন্নতিতে শিক্ষাবার্তাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গনতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষক কর্মচারিদের দাবি আদায়ে আজীবন নিরলসভাবে কাজ করবেন।

এক প্রশ্নের উত্তরে শিক্ষক ও গবেষক সায়েদুজ্জামান বলেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও উৎসব ভাতা বাস্তবায়নের রূপকার, শিক্ষক আন্দোলনের প্রাণপুরুষ, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সংগ্রামী শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার পদন্নোতিতে শিক্ষক সমাজ সামাজিক ও অর্থনৈতিকভাবে উপকৃত হবে। এই দিন বিভিন্ন সংগঠনের নেতারাও ফুলেের শুভেচ্ছা প্রদান করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.