নিউজ ডেস্ক।।
নীলফামারীর কিশোরগঞ্জে কৃর্তী শিক্ষার্থী মুহতাসিম সাদিক তানিমকে রোববার সংবর্ধনা দিয়েছে সোনামণি আইডিয়াল স্কুল। ভর্তি যুদ্ধের পরীক্ষায় ডেন্টালে ১ম ও মেডিকেল ভর্তি পরীক্ষায় ১৫তম স্থান অধিকার করায় তাকে সংবর্ধিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রতিষ্ঠাতা আলী আকবর, প্রধান শিক্ষক আশরাফুল প্রামানিক, তানিমের বাবা ইস্কান্দার মির্জা, মা নিলুফা আক্তার লিলি, কিশোরীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম ও সদর ইউপি চেয়ারম্যান বাবু প্রমুখ।
শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ১২টি ক্রেস্ট, উপহার সামগ্রী ও ফুল দিয়ে তাকে সংবর্ধিত করেন। এর আগে তানিম তার বক্তব্যে বাবা-মা, সোণামনি আইডিয়াল স্কুল, সৈয়দপুর বিজ্ঞান কলেজ ও ঢাকা নটরডেম কলেজের স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভর্তি যুদ্ধে তার কৃতিত্বের গল্প শোনান।
শিক্ষাবার্তা ডট কম/জামান/১৭/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
