এইমাত্র পাওয়া

অসুস্থ ব্যক্তির কাজা রোজার ফিদইয়া

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ

প্রশ্ন : এক বৃদ্ধ লোক গত বছর রোজার ঈদের এক সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়ে। ফলে তার সাতটি রোজা কাজা হয়ে যায়। ওই অসুস্থতার মধ্যেই সে ইন্তেকাল করে। এমতাবস্থায় এ ব্যক্তির কাজা হওয়া সাতটি রোজার ফিদইয়া দিতে হবে কি?

-জিয়াদ হাসান, ময়মনসিংহ

উত্তর : যেহেতু তিনি সুস্থ হয়ে রোজাগুলো কাজা করার সময় পাননি, বরং ওই অসুস্থতার মধ্যেই ইন্তেকাল করেছেন, তাই তার ওপর ওই রোজাগুলোর কাজা ওয়াজিব হয়নি। সুতরাং ওই রোজাগুলোর ফিদইয়াও আবশ্যক হবে না। -আদ্দুররুল মুখতার ২/৪২৪

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.