এইমাত্র পাওয়া

অসংখ্য রোজা কাজা থাকলে করণীয়

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ 

প্রশ্ন: আমার এক বন্ধু আগে মাঝে মাঝে রোজা রাখত, কিন্তু বেশির ভাগ রোজাই রাখেনি। এখন তার বয়স বেড়েছে। শরীরে আগের মতো খুব বেশি শক্তি নেই। এখন রোজার ব্যাপারে তার ওপর বিধান কী? দয়া করে জানাবেন।

-মানিক মিয়া, নড়াইল

উত্তর: বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত রোজা না রেখে থাকলে তার কাজা আদায় করতে হবে। না পারলে ফিদিয়া দেবে বা অসিয়ত করে যাবে। রোজা রেখে বিনা কারণে ভেঙে ফেললে প্রতি রোজার জন্য কাফফারাস্বরূপ ৬০ রোজা রাখবে। সম্ভব না হলে ৬০ মিসকিনকে খাবার দেবে। (আল মাবসুত লিস সরখসি : ৩/৭৩, আদ্দুররুল মুখতার : ২/৪১৩, রদ্দুল মুহতার : ২/৪১২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৬৩)

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.