এইমাত্র পাওয়া

১৬তম গ্রেডে কৃষি অধিদপ্তরে চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে ৩৮ জনকে স্থায়ী ও অস্থায়ীভাবে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ড্রাইভার (হালকা যান)

পদসংখ্যা: ৩৮ (৩৫টি স্থায়ী ও ৩টি অস্থায়ী)

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তবে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্সধারী হতে হবে।

চাকরির ধরন: স্থায়ী ও অস্থায়ী

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ৪ মার্চ ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনপ্রক্রিয়া: আবেদন করতে বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের শেষ সময়: ৪ এপ্রিল পর্যন্ত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.