এইমাত্র পাওয়া

ঈদে কোন দেশে কতদিন ছুটি?

নিজস্ব প্রতিবেদক।।

বিশ্বজুড়েই পবিত্র রমজান মাস পালন করছেন মুসলিমরা। দীর্ঘ এক মাস (চাঁদ দেখা সাপেক্ষে) সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।

মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় পবিত্র ঈদুল ফিতর। এ বছর ঈদে কতদিন ছুটি মিলবে তা নিয়ে চলছে অনেক হিসাব-নিকাশ। যদিও এটা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে রোজার শেষ মুহূর্ত পর্যন্ত।

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা সাপ্তাহিক ছুটিসহ এবার ছয় দিনের ছুটি পেতে পারেন। যদিও চাঁদ দেখার পর আনুষ্ঠানিকভাবে তারিখ নিশ্চিত করা হবে। অন্যদিকে সৌদি আরবে বেসরকারি ও অলাভজনক খাতে গত বছর চার দিনের ছুটি ছিল। এবারও তেমনই হবে বলে আশা করা হচ্ছে।

ব্যতিক্রম না হলে পাকিস্তানে এবারও ঈদের ছুটি মাত্র তিন দিন। ইন্দোনেশিয়ায় ও ইরানে তা দুই দিন হতে পারে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে হতে পারে তিন দিন। ওমানে তিন বা চার দিন।

এভাবে মিশর, মালয়েশিয়া, ভারতসহ প্রায় সব দেশেই মুসলিমরা ছুটি পাবেন। এর সঙ্গে অন্যান্য ছুটি যোগ হয়ে তা আরো বাড়তেও পারে।

শিক্ষাবার্তা ডট কম/জামান/১৬/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.