এইমাত্র পাওয়া

১১ দিন বন্ধ থাকবে মৈত্রী-মিতালী ও বন্ধন ট্রেন

ঢাকাঃ আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের শিডিউল বিপর্যয় নিরসনে আন্তঃদেশীয় ৩ ট্রেন— মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস চলাচল বন্ধ রাখতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এই তিনটি ট্রেন মোট ১১ দিন বন্ধ থাকবে।

সম্প্রতি ঢাকায় রেল ভবনের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান রেলওয়ের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার সাহাদাত আলী।

তিনি বলেন, আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন ৭ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। শুধু মিতালী এক্সপ্রেস (৩১৩২) ট্রেন জলপাইগুড়ি থেকে ১৭ এপ্রিল ছেড়ে আসবে। আগামী ১৮ এপ্রিল থেকে সবকটি আন্তঃদেশীয় ট্রেনটি আবারও শিডিউল অনুযায়ী চলাচল করবে।

সরদার সাহাদাত আলী বলেন, ৮ এপ্রিল রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানী তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.