ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর আদেশে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে ড. মো. সাইদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।
তিনি ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ কৃষিবিদ মো. অলিউল্লাহর স্থলাভিষিক্ত হলেন। বিকেল ৪টায় কোষাধ্যক্ষ ভবনের সভাকক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। তিনি ১৪ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবেন।
ড. সাইদুর রহমান ২০০০ সালে কৃষি অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। পরে তিনি কৃষি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ কৃষি অর্থনীতি সমিতির ২০২২-২৪ কমিটিতেও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শিক্ষক সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ড. মো. সাইদুর রহমান ইনস্টিটিউট অফ এগ্রি বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিসের (আইএডিএস) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
