দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে ইউজিসির পরামর্শ

ঢাকাঃ দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। একইসঙ্গে তিনি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্মার্ট প্রশাসন ব্যবস্থা চালুর পরামর্শ দেন।

বুধবার ইউজিসিতে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা ও ফিডব্যাক প্রদান সংক্রান্ত কর্মশালায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল প্রশাসন ব্যবস্থা চালু করতে হবে। স্মার্ট বিশ্ববিদ্যালয় ধারণা প্রতিষ্ঠা করতে হলে নিজস্ব উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিতে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, স্মার্ট সিটিজেন ও স্মার্ট স্টুডেন্ট তৈরি করতে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দূরদর্শী এবং বিভিন্ন সমস্যা সমাধানে সক্ষমতা থাকতে হবে।

ইউজিসি’র গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.