এইমাত্র পাওয়া

রাজউকের প্রিলির ফল ও লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

ঢাকাঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজস্ব খাতভুক্ত ১৭ ক্যাটাগরির নবম ও দশম গ্রেডে ৯০টি পদের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সূচিও প্রকাশিত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) রাজউকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি টেস্টের ফলাফল ও লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, ৯ মার্চ প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। এতে ১ হাজার ৮৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।

১ হাজার ৮৩১ জন প্রার্থীর মধ্যে সহকারী পরিচালক (প্রশাসন/এস্টেট ও ভূমি) পদে ১৬৪ জন, সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রোটোকল) পদে ২০ জন, সহকারী পরিচালক (হিসাব) পদে ৪১ জন, সহকারী পরিচালক (ভূমি ব্যবহার) পদে ৪০ জন, সহকারী পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) পদে ২১ জন, সহকারী অথরাইজড অফিসার পদে ৩৬২ জন, সহকারী স্থপতি পদে ১২৪ জন, সহকারী আইন কর্মকর্তা পদে ৪৪ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৬৩ জন, সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে ২০ জন, সহকারী নগর–পরিকল্পনাবিদ পদে ২৮১ জন, উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১৪৪ জন, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ৪২ জন, উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে ২০ জন, প্রধান ইমারত পরিদর্শক পদে ৪০ জন, ইমারত পরিদর্শক পদে ৩৮৪ জন এবং কানুনগো পদে ২১ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের লিখিত (রচনামূলক) পরীক্ষা ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৩/৩ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।

প্রিলিমিনারি টেস্টের ফল ও লিখিত পরীক্ষার সূচি রাজউকের ওয়েবসাইটে দেখা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.