ঢাকাঃ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অনুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাকারিয়া মিয়া এবং সাধারণ সম্পাদক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহ মো. আরিফুল আবেদ।
বুধবার (১৩ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল সদ্য সাবেক সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহ ও সাবেক সাধারণ সম্পাদক ড. মো. মমিন উদ্দিন এটি ঘোষণা করেন।
এছাড়াও কমিটিতে সহ সভাপতি পদে আছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আসমা বিনতে ইকবাল ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল্লাহ তাসফিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, প্রচার সম্পাদক ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক শেখ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা।
এছাড়াও কমিটিতে ১৫ শিক্ষককে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
